দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুটি বন্দুকসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা চিহ্নিত ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
আটক ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূলীয় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার খবর পায় কোস্ট গার্ড। পরে একটি দল সেখানে অভিযান চালালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
যে আই